অর্থাভাবে মেধাবী ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় রুমানা আক্তার নামের এক কলেজছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার শরীফাবাদ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।মেয়েটির বাবা রেজাউল করিম জানান, তাঁর বৈদ্যুতিক সরঞ্জামাদি মেরামতের ছোট্ট একটি দোকান আছে। এ দোকানের আয় দিয়েই সংসার চালান। মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতে তাঁকে হিমশিম খেতে হতো। রুমানা তিনজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। এ তিন শিক্ষক দুই মাসের দেড় হাজার টাকা পেতেন। সোমবার রাতে রুমানা তাঁর কাছে টাকা চেয়েছিল। গতকাল সকালে ফের টাকা চাইলে তিনি কোনো কথা না বলে বাজারে চলে যান। বাজারে বসে খবর পান, তাঁর মেয়ে কীটনাশক পান করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রুমানা মারা যায়।