অর্থায়ন ত্বরান্বিত করতে জাইকার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অসহনীয় যানজট নিরসনে গুরুত্বপূর্ণ দ্রুতগতির গণপরিবহন (এমআরটি) বা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সফররত ভাইস প্রেসিডেন্ট তোশিউকি কাইরোয়ানাগি গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।সরকার উত্তরা তৃতীয় পর্যায় থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এটি মতিঝিল, মিরপুর, ফার্মগেট, শাহবাগ ও তোপখানা রোডের ওপর দিয়ে যাবে। মেট্রোরেলের ১৫টি স্টেশন থাকবে। একক বিদেশি অর্থায়নকারী হিসেবে জাইকা এ প্রকল্পে ৮০ শতাংশ ঋণ দেবে বলে আশা করা হচ্ছে।