প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় অর্থের বিনিময়ে বিয়ের ব্যবস্থা করার অভিযোগে আবু বকর (৩৫) নামের এক বাংলাদেশির বিচার চলছে। এ মামলায় দক্ষিণ আফ্রিকার এক নাগরিককেও অভিবাসন আইন ভাঙার দায়ে অভিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার জন্য অর্থের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ের ব্যবস্থা করতেন আবু বকর। এ ছাড়া তিনি অবৈধ ব্যবসাতেও জড়িত ছিলেন। এ ব্যাপারে আবু বকরের বিরদ্ধে সাক্ষ্য দিয়েছেন তাঁর স্ত্রী নোম্পুমেলেলো। তবে অভিযুক্তের আইনজীবী এসব অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে জামিনের আবেদন করেন। আদালত এ মামলার বিচারকাজ ১৮ এপ্রিল পর্যন্ত মুলতবি রেখেছেন। হেরাল্ড লাইভ