অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা সানলাইফের দুই কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ের ৩০০ গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গেছের অফিস ইনচার্জ কৌশিক আহম্মেদ ও ব্যবস্থাপক রমজান আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রাহকেরা টাকার দাবিতে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিমা কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদকে দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখান। সানলাইফের কয়েকজন মাঠকর্মী ও গ্রাহকেরা অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে নারায়ণগঞ্জে কোম্পানির কার্যক্রম শুরুর পর গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিতে জমা দিয়েছেন। এখানে প্রায় চার হাজার গ্রাহক রয়েছে। তাঁরা বিভিন্ন মেয়াদে পলিসি তৈরি ও সঞ্চয়ী হিসাব খুলে টাকা জমা রাখছেন।