অর্ধদিবস হরতাল পালন, আজকের কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গতকাল সোমবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যার হরতাল অর্ধদিবস পালন করা হয়েছে। একই দাবিতে আজ মঙ্গলবার সিলেট নগরে আহূত অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করে অর্ধদিবস হরতাল পালন প্রসঙ্গে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন প্রথম আলোকে জানান, হজরত শাহজালাল (রহ.) দরগাহের মোতোয়ালির জানাজার জন্য হরতাল আধা বেলা পালন করা হয়েছে। এদিকে মহানগর বিএনপির সভাপতি এম এ হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার সিলেট নগরে ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সিলেট নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, বিএনপি কেন্দ্রীয়ভাবে সাভারের ভবনধসের ঘটনায় আজ মঙ্গলবার সারা দেশে শোক কর্মসূচি পালন করবে। এ জন্য হরতাল স্থগিত করা হয়েছে।