প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০১৩ শিক্ষাবর্ষে তিনটির পরিবর্তে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার এ বিষয়ে মন্ত্রণালয়ের আদেশ জারি হয়েছে।ওই আদেশ অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০১৩ শিক্ষাবর্ষে ৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত অর্ধবার্ষিক ও প্রাকনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফল প্রকাশিত হবে ৭ জুলাই ২০১৩। এ ছাড়া, ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা এবং এর ফল প্রকাশিত হবে ১৩ নভেম্বর। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, ফল প্রকাশিত হবে ১৫ ডিসেম্বর ২০১৩।