প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের দুই দিনব্যাপী অর্ধযুগ পূর্তি উৎসব, রক্তদাতা সংবর্ধনা ও পুনর্মিলনী ২০১৫ গতকাল রোববার থেকে শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা। উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আমিনুল হক ভূইয়া। পরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা বের হয়। এটি সিলেট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।