অর্ধশত গাড়ি নিয়ে মাঝ নদীতে তিন ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন বিরতির পর ফের কুয়াশার কারণে শুক্রবার মধ্যরাত রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় তিনটি ফেরি নদীতে, দুটি পাটুরিয়ায় ও বাকি পাঁচটি ফেরি দৌলতদিয়া ঘাটে থাকতে বাধ্য হয়। বিআইডব্লিউটিসি ও ঘাট শ্রমিক সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে রাত একটা থেকে শনিবার ভোর সোয়া চারটা পর্যন্ত ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আশরাফ উল্লাহ খান বলেন, দৌলতদিয়া থেকে বন্ধের ১০ মিনিট আগেই পাটুরিয়া থেকে ফেরি বন্ধ হয়ে যায়। রাত একটা থেকে পাটুরিয়া প্রান্তে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে তখন থেকেই ফেরি আর ছেড়ে যায়নি। এর ঠিক প্রায় ১৫-২০ মিনিট আগে দৌলতদিয়ার উদ্দেশে ঘাট থেকে শাহজালাল ও শাহপরান নামক দুটি ফেরি ছেড়ে গেলে মাঝ নদীতে গিয়ে কুয়াশার কবলে পড়লে নদীতেই নোঙর করে থাকতে বাধ্য হয়। এ সময় পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও হামিদুর রহমান নামক আরও দুটি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে থাকে।