অর্ধশতাধিক কাঁচা ঘর ও গাছপালা বিধ্বস্ত বিদ্যুৎ লাইন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার দুপুরে মাত্র ১০ মিনিটের ঝড়ে অর্ধশতাধিক কাঁচা ঘর ও বিপুল পরিমাণে গাছপালা বিধ্বস্ত হয়েছে। এ সময় বিদ্যুৎ লাইনে গাছপালা পড়ে থাকায় বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ, তিনলাখপীর এবং বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে গতকাল শুক্রবার বেলা একটা ২৫ মিনিটের সময় প্রচণ্ড ঝড় আসে। এ সময় হালকা বৃষ্টিও ছিল। ঝড় মাত্র ১০ মিনিট স্থায়িত্ব থাকে।সৈয়দাবাদ গ্রামের নাজমুল হক সজল বলেন, দুটি গ্রামের অর্ধশতাধিক কাঁচা ঘর ও বিপুল পরিমাণের গাছপালা বিধ্বস্ত হয়েছে।