অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকার একটি পোশাক কারখানায় ট্যাংকির পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ পানিশাইল এলাকার তুরাগ গার্মেন্টসে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। গাজীপুর প্রতিনিধি|