অর্ধশতাব্দী পেরিয়ে বাফার অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার তীরে ৭ নম্বর ওয়াইজঘাটে ৫৫ বছর ধরে যে প্রতিষ্ঠানটি দেশের সংস্কৃতিচর্চায় সক্রিয় রয়েছে, তার নাম বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)। এখানে শেখানো হয় গান, যন্ত্রসংগীত, ছবি আঁকা আর নৃত্য। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান কত শিল্পী যে তৈরি করছে, তার সঠিক হিসাব করা দুরূহ। বাফা এখন ঢাকায় ছয়টি শাখা নিয়ে মহীরুহে পরিণত। বাফা ১৭ মে অতিক্রম করেছে ৫৫ বছর। অথচ এখনো নিজেদের নেই স্থায়ী ঠিকানা। ওয়াইজঘাটের কার্যালয়কে প্রধান অস্থায়ী কার্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাফা কর্তৃপক্ষ সরকারের কাছে সেই অস্থায়ী কার্যালয়কে স্থায়ীভাবে তাদেরকে বরাদ্দের অনুমোদন দেওয়ার আবেদন জানিয়েছে। বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে বাফা সম্মাননা ও বুলবুল পদক ২০১০ এবং সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০০৯-এর পুরস্কার বিতরণ করা হয়। এ বছর বাফা সম্মাননা ও বুলবুল পদক পেলেন জি এ মান্নান (মরণোত্তর), সুধীন দাশ, নূরজাহান বেগম, সুলতানা রহমান, শফিউর রহমান ও কাজী আবু জাফর সিদ্দিকী। এ ছাড়া সংগীত, চিত্রাঙ্কন ও নৃত্যকলা বিষয়ে ২৬৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফার সম্পাদক মো. ছাদুল্লাহ। আরও বক্তব্য দেন তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাফার উপাধ্যক্ষ হুমায়ুন কবির আকন্দ ও বাফার সভাপতি শামসুয জাহান নূর। সব শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চস্থ করেন বাফার শিল্পীরা। শিল্পী মনিরুল ইসলামের সংবর্ধনাঅনুষ্ঠানটি ছিল সংবর্ধনার। বন্ধু ও সুহূদদের আগমনে শেষ পর্যন্ত পরিণত হয় মিলনমেলায়। সেখানে প্রিয়জনের সম্মাননা পাওয়ার আনন্দ ভাগাভাগি করে নিয়েছে সবাই। উপলক্ষ, দেশের বরেণ্য শিল্পী মনিরুল ইসলামের রাজকীয় স্পেন সরকারের মর্যাদাপূর্ণ ‘দ্য ক্রস অব অফিসার অব দ্য অর্ডার অব কুইন ইসাবেলা’ পদকপ্রাপ্তি। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্পেনের রাষ্ট্রদূত আরতুরো ম্যানুয়েল পেরেজে মার্তিনেজ। প্রবীণ চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া, কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, হাশেম খান, নিসার হোসেন, সুবীর চৌধুরী, স্থপতি শামসুল ওয়ারেসসহ দেশের নবীন-প্রবীণ শিল্পী ও কলানুরাগীরা উপস্থিত ছিলেন। সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ) এর আয়োজন করে।অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত বলেন, মনিরুল ইসলাম দীর্ঘদিন স্পেনে অবস্থান করে সেখানের জনপ্রিয়তা অর্জন এবং শিল্পকলার নতুন ধারা সৃষ্টি করেছেন। তাঁর সৃজন-প্রতিভা বিস্ময়কর। এ ছাড়া বক্তব্য দেন এসপিবিএর চেয়ারম্যান এলদেম কবির। এলদেম কবির জানান, সংগঠনের পক্ষ থেকে মনিরুল ইসলামের জীবন ও কর্মের ওপর একটি বই প্রকাশ করা হবে। এসপিবিএ এর আগে বাংলাদেশের ৬৫ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ আর্ট’ শিরোনামে একটি সংকলিত গ্রন্থ প্রকাশ করেছে। এ ছাড়া শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জীবন ও শিল্পকর্মের ওপর কিবরিয়া নামের বই প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে মনিরুল ইসলামকে সম্মাননাসূচক ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।শিল্পী মনিরুল ইসলামের জন্ম ১৯৪৩ সালে। তিনি স্পেন সরকারের বৃত্তি নিয়ে ১৯৬৯ সালে সে দেশে যান এবং সেখানেই বসবাস করে স্বাধীনভাবে শিল্পচর্চা করে আসছেন। এ পর্যন্ত দেশ-বিদেশে তাঁর ৩৪টি একক ও বহু দলবদ্ধ প্রদর্শনী হয়েছে। তিনি ১৯৮৫ সালে জাতীয় চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার, ছাপচিত্রে বিশেষ অবদান রাখায় স্পেনে ১৯৯৩ ও ১৯৯৭ সালে ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড অব স্পেন’, ১৯৯৯ সালে দেশে একুশে পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।ফেনীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরুফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’—এই স্লোগান সামনে রেখে সিডিএসবি ফাউন্ডেশন ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি ফেনীর যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে ফেনীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান উৎসবের উদ্বোধন করেন। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান ও পৌর মেয়র নূরুল আবসার। সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক কাজী ইকবাল। আলোচনা করেন অধ্যাপক আজিজুর রহমান ও হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আবদুল্লাহ হাসান। উৎসবের প্রথম দিন বাংলাদেশের ক্যানভাস ওপুতুল বিয়ে, জার্মানির এ সানি ডে, ব্রাজিলের দ্য বয় দ্য স্লাম অ্যান্ড দ্য পেন্স লিড, ফ্রান্সের রেড বেলুন ও ভারতের তারে জামিন পার প্রদর্শিত হয়।শিশুদের মেধা বিকাশ ও নির্মল বিনোদনের জন্য আয়োজিত এ উৎসবে ১০টি দেশের ২১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উর্দুভাষী নাগরিকদের জীবনযাত্রার প্রতিচ্ছবিদুই পাশে দেয়াল। মাঝখানে মাত্র আড়াই ফুট প্রশস্ত রাস্তা। দিনের বেলায়ও অন্ধকারাচ্ছন্ন। রাস্তার শেষ মাথার ঘরটিতে বসে আছেন একজন নারী। তাঁর মাথার ওপর অল্প একটু আলোর আভা। ওই আলোটুকুই তাঁর সম্বল। উর্দুভাষী নাগরিকদের জীবনযাত্রার এমন প্রতিচ্ছবিই উঠে এসেছে ‘উম্মিদ-২০১০ ছবি প্রদর্শনী’তে। উর্দুভাষীদের নাগরিকত্বের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশে উর্দুভাষীদের জীবনযাপন নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। রিফুজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু), সিক্স অরগ্যানস, আলিয়ঁস ফ্রঁসেজ ও নন্দন গ্রুপের সহযোগিতায় বেসরকারি সংগঠন আল-ফালাহ বাংলাদেশ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে উম্মিদ ২০১০ প্রতিযোগিতার সেরা ৪২টি ছবি প্রদর্শিত হয়। আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় পেশাদার ও অপেশাদার আলোকচিত্র শিল্পীরা অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে ৫০০ ছবি সংগ্রহ করা হয়। এতে উঠে এসেছে সারা দেশে ছড়িয়ে থাকা দুই লাখ উর্দুভাষী নাগরিকের জীবনযাপনের দৃশ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রামরুর সমন্বয়ক সি আর আবরার। অনুষ্ঠানে আলোকচিত্র প্রতিযোগিতার দুটি শাখায় তিনজন করে মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে কাওয়ালি পরিবেশন করা হয়।