অর্ধেকের বেশি কাউন্সিলর প্রার্থী মাধ্যমিকের গণ্ডি পেরোননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চালনা পৌরসভার ৩৩ কাউন্সিলর প্রার্থীর ১১ জন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। অষ্টম থেকে দশম শ্রেণি পাস সাতজন।
রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা ঘেঁটে ও প্রার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা থেকে জানা গেছে, কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের ক্ষিতীশ বিশ্বাস স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, শুভংকর রায় অষ্টম শ্রেণি ও নিত্যানন্দ বাছাড় এসএসসি পাস। ২ নম্বর ওয়ার্ডের মো. আলমগীর শেখ, মো. হাবিবুর শেখ ও মো. ইসহাক শেখ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, স্বপন কুমার রায় স্নাতক ও মো. মহসীন আকুঞ্জি অষ্টম শ্রেণি পাস। বিলাস বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতার তথ্য মেলেনি। তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ‘স্বশিক্ষিত’।
৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপদ বিশ্বাস স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, গোবিন্দ বিশ্বাস এসএসসি ও মো. রোস্তম আলী খান এইচএসসি পাস। ৪ নম্বর ওয়ার্ডের নবাত আলী সানার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অষ্টম শ্রেণি পাস। ওই ওয়ার্ডের আইয়ুব কাজী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৫ নম্বর ওয়ার্ডের আনন্দলাল সাহা বিএ এবং গৌতম কুমার সাহা ও অসিত কুমার সাহা এইচএসসি পাস।
৬ নম্বর ওয়ার্ডের মো. আবু বক্কর গাজী স্বশিক্ষিত, সুধীন্দ্র বিশ্বাস দশম শ্রেণি ও কুমারেশ বিশ্বাস এসএসসি পাস। ৭ নম্বর ওয়ার্ডের দেবাশীষ ঢালী এমএ, আবদুস সাত্তার সরদার ও বিপ্লব কান্তি বিশ্বাস এসএসসি পাস। ৮ নম্বর ওয়ার্ডে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ডলি আক্তার অক্ষরজ্ঞানসম্পন্ন, অর্ধেন্দু শেখর রায় ও আবুল কাসেম সানা অষ্টম শ্রেণি, এস এম আবদুল গফুর এসএসসি, মো. খানজাহান মোল্যা এইচএসসি, মো. শহর আলী মনি ও আবদুল বারিক বিএসএস পাস।
৯ নম্বর ওয়ার্ডের মিন্টু আচারী অষ্টম শ্রেণি পাস। রবীন্দ্রনাথ সরদার ও মো. হযরত গাজী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।