অর্পাকে বাঁচাতে দরকার প্রায় ৬০ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফরিন জামিয়া খান অর্পা (৮) দুরারোগ্য মাইলোডিস প্লাস্টিক সিনড্রোমে (বোন ক্যানসার) আক্রান্ত। শহীদ আনোয়ারা স্কুলের কেজির শিক্ষার্থী সে। ভারতের কলকাতার একটি হাসপাতালে সাময়িক চিকিৎসার পর তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দীর্ঘদিন ধরে মেয়েটির চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তার ক্ষুদ্র ব্যবসায়ী বাবার এখন পথে বসার উপক্রম। চিকিৎসকেরা বলেছেন, সুস্থ করে তুলতে অর্পার দ্রুত অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। এর জন্য দরকার ৬০ থেকে ৭০ লাখ টাকা। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করতে পারছেন না অসহায় বাবা আলী আশরাফ খান। এ অবস্থায় সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি মেয়েটির চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-২৮৪.৪১০.১১৪.৬৫২১ (অনলাইন), পূবালী ব্যাংক, মিরপুর শাখা, ঢাকা-১২১৬। বিজ্ঞপ্তি।