অর্পাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মনিপুর উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী জারীন তাসনিম অর্পা (৮) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছে। ইতিমধ্যে অর্পার দিনমজুর বাবা মো. জাহাঙ্গীর হোসেন জমিজমা বিক্রি ও ধারকর্জ করে তার চিকিৎসায় নয় লাখ টাকা ব্যয় করেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অর্পার চিকিৎসা শেষ কবতে আরও ছয় লাখ টাকা প্রয়োজন। অথচ সহায়সম্বলহীন জাহাঙ্গীরের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তশালী ও হূদয়বান মানুষকে অর্পার চিকিৎসায় এগিয়ে আসার ১অনুরোধ করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জাহাঙ্গীর হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০৯৯১৬৮, জনতা ব্যাংক, মতিঝিল করপোরেট শাখা, ঢাকা। মোবাইল ফোন: ০১৮১৯৫১৫৩৭৬।