অর্পিত সম্পত্তি আইন নিয়ে বিতর্ক অর্থহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ বলেছেন, ‘অর্পিত সম্পত্তি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কেউ কথা বলেনি। গত ২৮ নভেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংসদে পাস হয়েছে। শূন্যের চেয়ে সংখ্যা বিবেচনায় এক অনেক বেশি ভালো।’ চিফ হুইপ বলেন, ‘মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় থাকার অভিপ্রায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেই। আমরা যা বলি, তা করি। এ আইন পাসের আগে হিন্দুধর্মীয় নেতাসহ অনেকের সঙ্গে বৈঠক হয়েছে। এ আইনের মাধ্যমে যেটুকু পাওয়া গেছে, সব বিবেচনায় এটি আমার দৃষ্টিতে একটি বড় প্রাপ্তি। এ আইন নিয়ে এখন যে বিতর্ক হচ্ছে তা অর্থহীন।’আব্দুস শহীদ গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে এ কথা বলেন।পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া, পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিহির কান্ত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অসিত ভট্টাচার্য, পূজা উদ্যাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ রায়।