অর্পিত সম্পত্তি আইন বাতিলের দাবিতে প্রতীক অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল ও প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন ২০১৩ বাতিলের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গতকাল শনিবার দিনাজপুরে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে।
সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে প্রতীক অনশন কর্মসূচি পালন করা হয়। অনশন চলাকালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ভোলানাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, ব্যবসায়ী আশিষ কুমার দত্ত, আওয়ামী লীগের নেতা অনুপ কুমার দে, মনোরঞ্জন রায় ও মানব কুমার পাল বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল ও প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন বাতিল করে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে বাস্তবমুখী আইন প্রণয়নের দাবি জানান।