অর্পিত সম্পত্তি পেতে আবেদনের সময় বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আবেদনের সময়সীমা আরও ৩০০ দিন বৃদ্ধিসহ কয়েক দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।এই দাবিতে পরিষদের নেতারা গতকাল মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর, রাজশাহী, রংপুরসহ সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।দাবির মধ্যে আরও রয়েছে আইন বহির্ভূতভাবে অতিরিক্ত গেজেট প্রকাশের চক্রান্ত রোধ এবং আইনের ১৩ ধারার যথাযথ সংশোধনসহ এ-সংক্রান্ত নানা সমস্যার দ্রুত সমাধান। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাঁদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।