অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নিয়ে ছলচাতুরী না করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনের নামে গণবিরোধী আইন চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধ দিবস’ পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। তাঁরা আরও বলেন, যেকোনো ছলচাতুরী এবং এ ব্যাপারে অহেতুক বিলম্ব জনগণ ইতিমধ্যে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে।বক্তব্য দেন ঐক্য পরিষদের নেতাদের মধ্যে সি আর দত্ত, রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী, নির্মল রোজারিও, নির্মল চ্যাটার্জি, বাসুদেব ধর, হীরেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।