অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন ২০০৯ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঐক্য পরিষদ। একই সঙ্গে তারা গতকাল সারা দেশেও মানববন্ধন করেছে।জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৪ সালে অর্পিত সম্পত্তি আইন বাতিল হওয়ার পরও এ মৃত আইনের ওপর ভর করে এখনো ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর জমি, সম্পদ নিয়ে হয়রানি করা হচ্ছে। সংসদে এ আইন গৃহীত হলে ২০০১ সালে প্রণীত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন আরেক কালাকানুনে পরিণত হবে। যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। পরিষদের নেতারা সংশোধিত আইন প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) সিআর দত্ত বীর উত্তম, ললিত মোহন নাথ, সিরিল সিকদার, রানা দাশগুপ্ত, কানুতোষ মজুমদার, অনিল নাথ, চিত্ত মজুমদার, হিউবার্ট গোমেজ প্রমুখ। বিজ্ঞপ্তি।