অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে ভূমি কার্যালয়গুলোতে ইচ্ছাকৃতভাবে ‘খ’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। ভূমি মালিকদের কাছে থেকে শতক (শতাংশ) হারে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়। এ কারণে ‘খ’ তালিকার জমি নামজারি করতে নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
গত শনিবার মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা ওই সমাবেশের আয়োজন করে।
বেলা ১১টার দিকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এরপর জেলা শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ বের হয়। দুপুর ১২টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাবুল চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লক্ষ্মী চ্যাটার্জি, দীপক ঘোষ, অসীম কুমার বিশ্বাস প্রমুখ।