অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ ও পার্বত্য চুক্তির দ্রুত বাস্তবায়ন এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের মুসলিম হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরামের বিভাগীয় সম্মেলনে বক্তারা এ দাবি তুলে ধরেন। দাবি আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন তাঁরা।ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ঊষাতন তালুকদারের সভাপতিত্বে দুপুরে সমাবেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিচারপতি গোলাম রাব্বানী।