অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিন্দু ধর্মীয় পারিবারিক ও শাস্ত্রীয় আইন পরিবর্তন না করা, একটি সনাতন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রতিবছর ২৫ হাজার হিন্দু নর-নারীকে তীর্থ ভ্রমণের সুযোগ করে দেওয়াসহ আরও কিছু দাবি জানানো হয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক হিরেন্দ্রনাথ বিশ্বাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিষদের সদস্যসচিব দিলীপ ভদ্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুুখ উপস্থিত ছিলেন।