অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বিষয়ক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনবিষয়ক অবহিতকরণ সভা হয়েছে। গতকাল রোববার বিকেলে পশ্চিমপাড় বটতলা কোটালীপাড়া কেন্দ্রীয় সর্বজনীন কালী-দুর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া এ সভার আয়োজন করে।সংগঠনের সভাপতি যশোদা জীবন সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস, গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ্বাস, বাদল কৃষ্ণ বিশ্বাস, শৈলেন্দ্র নাথ বিশ্বাস, সুভাষ চন্দ্র বালা প্রমুখ।