অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ সংশোধন ও তা দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রদীপ দাস, জেলা শাখার সভাপতি গোপীনাথ দাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, সামিউল্লাহ মিলন, আবদুল হাই, প্রদীপ নন্দী, বিমল দে প্রমুখ।