অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আগে জেলা জজের সমন্বয়ে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, তার পরিবর্তে এখন প্রত্যেক জেলার প্রথম যুগ্ম জেলা জজ আদালত বা ক্ষেত্রমতে সদর যুগ্ম জেলা জজ আদালতকে ট্রাইব্যুনাল হিসেবে স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এ ছাড়া অতিরিক্ত জেলা জজের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালের পরিবর্তে প্রথম যুগ্ম বাদে অন্যান্য যুগ্ম জেলা জজ আদালত এবং জ্যেষ্ঠ সহকারী জজ আদালতকে ট্রাইব্যুনাল হিসেবে স্থাপন করা হয়েছে।