অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশের সময় বাড়াতে সংসদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ এবং অর্পিত সম্পত্তির দাবির সমর্থনে আবেদনের সময়সীমা বাড়াতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১২ পাস হয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।এর আগে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।এ-সংক্রান্ত আগের আইনে বলা আছে, আইন কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে সরকার অর্পিত সম্পত্তির মৌজাভিত্তিক জেলাওয়ারি তালিকা তৈরি করে গেজেট প্রকাশ করবে। গতকাল পাস হওয়া নতুন আইনে এই সময়সীমা ৩০০ দিন করা হয়েছে।মন্ত্রী বলেন, অর্পিত সম্পত্তির পরিমাণ বেশি হওয়ায় ১৫০ দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। গেজেট প্রকাশের ২০-২৫ দিন পর মানুষ বিষয়টি সম্পর্কে জানতে পারেন। সেজন্য আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।