অর্পিত সম্পত্তির মালিক না পেলে সরকারের কাছে থাকবে: ভূমিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সঠিক ও নির্ভুল মালিকানা নিশ্চিত করেই অর্পিত সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তবে নিশ্চিতভাবে অর্পিত সম্পত্তির মালিকানা না পাওয়া গেলে ওই সব জমি সরকারের কাছে রক্ষিত থাকবে। খবর বাসসের।
মন্ত্রী আজ শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদে নবনির্বাচিত প্রতিনিধি ও ঈশ্বরদী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত প্রথম সভায় এ কথা বলেন।
ভূমিমন্ত্রী নবনিযুক্ত উপজেলা পরিষদের সদস্যদের উদ্দেশে বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। চতুর্থবারের মতো উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থা গড়ে উঠেছে।