অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা সম্পূর্ণরূপে বাতিল এবং ‘ক’ তালিকায় যেসব সম্পত্তি ১৯৭৪ সালের ২৩ মার্চের পর তালিকাভুক্ত করা হয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনে গতকাল শুক্রবার ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির এক সভায় এই দাবি জানানো হয়।সভায় বক্তারা বলেন, ১৯৭৪ সালে অর্পিত সম্পত্তি আইন বাতিল হয়। তাই স্বাভাবিক নিয়মেই ওই তারিখের পর যেসব সম্পত্তি অর্পিতের তালিকাভুক্ত করা হয়েছে, তা বেআইনিভাবেই করা হয়েছে। বক্তারা বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধনীগুলো জটিল হওয়ায় সংখ্যালঘুদের সব সম্পত্তি এখন আদালতের দোরগোড়ায়। ফলে তারা অসহায় হয়ে পড়েছে। পূজা কমিটির সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মিহির কান্তি মজুমদার, নিম চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।