অলরাউন্ডার সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলবে শ্রাবণ মাস। সারা দেশ যখন বৃষ্টিতে ভেসে যাচ্ছে সিরাজগঞ্জে তখন প্রখর রোদ। তবে কি আই-জেনের আসর বলেই এমন বৈপরীত্য!
থাক সেসব কথা, ২৭ জুলাই সিরাজগঞ্জে বসেছিল আই-জেন আসর।
প্রতিযোগীরা তিন ধাপের পরীক্ষা পার করে। এবার ফল ঘোষণার পালা। সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণা করা হয় শহরের কালেক্টরেট স্কুলকে। এবার ১০ জন প্রতিযোগী থেকে জোনাল পর্যায়ে প্রতিযোগিতার জন্য বাছাই করা হবে পাঁচজনকে। কোন পাঁচজন যাবে এই নিয়ে শুরু হয় নিজেদের মৌন প্রতিযোগিতা। একে একে চারজনের নাম ঘোষণা করা হলো। এবার বাকি আর একজন। উপস্থাপক প্রশ্ন ছুড়ে দিলেন ‘কে হবে সেরা পাঁচের একজন?’ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা সমস্বরে বলে উঠল ‘সাকিব! সাকিব!! সাকিব!!!’
সত্যিই তাই। সাকিবই সেরা পাঁচ এ জায়গা পেয়েছে। পুরস্কার বিতরণ শেষে জিজ্ঞেস করি ‘এত আস্থার সঙ্গে তোমরা বললে কীভাবে, সাকিবই সেরা পাঁচে জায়গা পাবে।’ সাকিবের বন্ধুদের সোজাসাপটা উত্তর, ‘ও তো অলরাউন্ডার। ও চান্স না পেলে, কে পাবে!’