অলি আহমদের সম্পদের হিসাব চেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে দুদকের উপরিচালক গোলাম ফারুক এ নোটিশ পাঠান।
নোটিশে সাত কর্মদিবসের মধ্যে অলি আহমদকে তাঁর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদকের একটি সূত্র প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছে।