অলিটালিয়া-প্রথম আলো চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট কুইজ
‘অলিটালিয়া-প্রথম আলো চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট কুইজ’-এর প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল। প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। আরও উপস্থিত ছিলেন ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপব্যবস্থাপক (পাবলিক রিলেশন) রাজেশ শর্মা, প্রথম আলোর উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু। সৌভাগ্যবান ১৬ জন প্রথম পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ট্যাব, মাইক্রো ওভেন। চ্যাম্পিয়নস ট্রফি শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হবে।
বিজয়ী যাঁরা:
৪০ ইঞ্চি স্মার্ট টিভি (১টি): শাহানাজ, নুরবাগ। রেফ্রিজারেটর (১টি): শাপলা, সূত্রাপুর, ঢাকা। এসি (১টি): মনির খান, কালকিনী, মাদারীপুর। ওয়াশিং মেশিন (২টি): নার্গিস আক্তার, গোরান নগর লেন, ঢাকা; তামান্না, লালবাগ। মোবাইল ফোন (৫টি): মো. সুজন, মহাখালী; কবির হোসেন, চাটখিল, নোয়াখালী; প্রান্তি, ডেমরা, ঢাকা; মো. সফিক, মিরপুর-১; মায়মূনা, বিক্রমপুর। ট্যাব (৩টি): জামিরন বেগম, সাভার, ঢাকা; উত্তম, বাড্ডা, ঢাকা; পেয়ারা বেগম, সোনাইমুড়ী, নোয়াখালী। ওভেন (৩টি): ফারিয়া আক্তার, তেজগাঁও, ঢাকা; শিশু, গেন্ডারিয়া, ঢাকা; আলী আহমেদ, বিসিসি রোড, ঢাকা।