অলিটালিয়া ‘পার্টনারশিপ নাইট’ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলের ব্র্যান্ড অলিটালিয়া সম্প্রতি ‘পার্টনারশিপ নাইট’ উদ্যাপন করেছে। অলিটালিয়ার মূল আমদানিকারক ও বিপণন প্রতিষ্ঠান ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড কিছুদিন আগে বাংলাদেশের বাজার দেখতে ইতালির এক কর্মকর্তার দলকে ঢাকায় আমন্ত্রণ জানায়। এর পরিপ্রেক্ষিতে অলিটালিয়া এসআরএলের ব্যবসা উন্নয়ন ও রপ্তানিবিষয়ক পরিচালক ফাব্রিজিও রসো ও রপ্তানি বিভাগের কর্মকর্তা সোফিয়া বাটিস্টিনি ঢাকায় আসেন। তাঁদের নিয়ে উদ্যাপিত হয় অলিটালিয়া ‘পার্টনারশিপ নাইট’। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, গ্রাহক এবং একই ব্যবসায় জড়িত বিভিন্ন ব্যবসায়িক সহযোগীও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ওই কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল আলম আল মাহবুব। কর্মকর্তাদের দলটি অনুষ্ঠানে একটি স্বাস্থ্যময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। বিজ্ঞপ্তি।