অলিম্পিক ডে উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘অলিম্পিক ডে ২০১৬’।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক, বিভিন্ন ক্রিকেট একাডেমির খেলোয়াড়, কোচ, রোভার স্কাউট, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মো. আলমগীর, বাংলাদেশ ভলিবল মহিলা কমিটির চেয়ারম্যান ইসমত জান্নাত, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বি মোল্লা।