অলিয়স ফ্রঁসেস এর ৫০ বছর পূর্তিতে কালিদাসের পাললিক অন্মরাত্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা নামতেই, বাঁশির সুর। মুগ্ধ হয়ে শুনছেন শ্রোতারা। একজন-দুজন করে আস্তে আস্তে চারদিকে মানুষের ব্যাপক উপস্থিতি। দৃশ্যটি ধানমন্ডি অলিয়স ফ্রঁসেস এর। গতকাল বৃহস্প্রতিবার অলিয়স ফ্রঁসেস এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে অলিয়স ফ্রঁসেস আয়োজন করে কালিদাস কর্মকারের এককচিত্র প্রদর্শনী। ঢাকা অলিয়স ফ্রঁসেস এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছেন অলিয়স ফ্রঁসেস ফ্রান্স এর আন্ডার সেক্রেটারি জঁ ক্লোদ জ্যাক। অনুষ্ঠান তখনো শুরু হয়নি। আমন্ত্রিত অতিথিদের আগমনে ভরে ওঠে অনুষ্ঠান স্থল। ঢাকা অলিয়স ফ্রেঁসস এর প্রেসিডেন্ট মূয়িদ চৌধুরী অতিথিদের শুভেচ্ছা জানান। বিভিন্ন দেশের মিশনের কর্মকর্তারা ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।শুরুতেই ছিল আলোচনা অনুষ্ঠান। ঢাকা অলিয়স ফ্রঁসেস এর সাংষ্কৃতিক অনুষ্ঠানে পরিচালক জ্যাক বুঁনা শুরুতেই অলিয়স ফ্রঁসেস অতীতে কী ধরনের সাংষ্কৃতিক কর্মকান্ডের আয়োজন করেছে, তার বর্ণনা দেন। তিনি সাম্প্রতিক সময়ে আয়োজন করা বিভিন্ন সাংষ্কৃতিক কাজেরও বিবরন দেন এবং কালিদাস কর্মকারের চিত্র প্রদর্শনীর বিষয়ে কথা বলেন।মুয়িদ চৌধুরী ৫০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানান। অলিয়স ফ্রঁসেসের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদুত শার্লে কোজরে । আলোচনা অনুষ্ঠানের পর কালিদাসের চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করা হয়। আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো নিয়ে কথা বলেন।আয়োজকরা জানান, এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে কালিদাস কর্মকারের পাললিক অন্তরাত্মা। প্রদর্শনী চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অলিয়স ফ্রঁসেস এর ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে, কালিদাসের প্রথম দিকের কাজ থকে শুরু করে বিভিন্ন সময়ের কাজ থেকে বাছাই করা কাজ নিয়ে এবারের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি নতুন কাজও স্থান পেয়েছে এই প্রর্দশনীতে।গ্যালারীতে স্থান পাওয়া ছবিগুলোর মধ্যেও সেরকম কাজের ছাপ দেখা গেল। কোনটিতে শিল্পী নর ও নারীর মস্তক তৈরী করেছেন আবার কল্প রাজ্যের পঙ্খীরাজ ঘোড়াও তুলে ধরেছেন প্রদর্শনিতে। শিল্পীর সৃষ্টি কাজগুলো নিয়ে বেশ কিছু সময় ধরে অতিথিরা নানা আলোচনায় ছিলেন মশগুল। মিনু হক সংবর্ধিত অনুষ্ঠানটিকে ঘরোয়া বললে ভুল হবেনা। শিল্পকলা একাডেমীর অপরিসর স্টুডিও থিয়েটার মিলনায়তনটির অনেক আসন পূরন হয়নি। তবে অনুষ্ঠানে ছিলো প্রান। যাঁরা এসেছিলেন তাঁদের মাঝে ছিলো প্রানঢালা আবেগ, ছিলো মুক্তিযোদ্ধা শিল্পী মিনু হকের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ। শুভেচ্ছাসূবচক করতালিতে বারবার মুখরিত হয়েছিলো মিলনায়তন। নৃত্যশিল্পী মিনুহক পারিবারিক সহযোগিতায় মুক্তিযদ্ধে অংশগ্রহন করেছিলেন। আগতলায় বাংলাদেশি চিকিত্সক দ্বারা প্রতিষ্ঠত একটি হাসপাতালে নার্স হিসাবে দায়িত্ব পালন করে বাংলাদেশের মুক্তিযোদ্ধায় তাঁর অবদান রাখেন। তাঁরই এই অবদানকে স্মরণ করে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠান। নৃত্যগুরু রাহিজা খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। স্বাগত বক্তব্য দেন দীপা খন্দকার। নৃত্যশিল্পীর সংবর্ধনা অনুষ্ঠান। তাই শুরুতে নৃত্য। ‘হূদয়ে আমার বাংলাদেশ’ শিরোনামের একটি দেশাত্ববোধক গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনে শিল্পীরা মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলেন। এর পরে শিল্পীকে পদক এবং মানপত্র তুলে দেয়া হয় নৃত্যশিল্পী সংস্থার পক্ষথেকে। পরিয়ে দেয়া হয় উত্তরীয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন নৃত্য সংস্থা। দিব্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পরিচালক দীপা খন্দকার মুক্তিযুদ্ধে অবদান এবং বাংলাদেশের নৃত্য প্রচার ও প্রসারে তাঁর কর্মতত্পরতার মূল্যায়নন স্বরুপ তাঁরেক মাটির কন্যা উপাদীতে ভূষিত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গোলাম মোস্তফা খান, শিমুল ইউসুফ, সাজু আহমেদ, সায়মন জাকারিয়া প্রমুখ।