অলোক সেনের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গত মঙ্গলবার সংগঠনটির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে তাঁর বাড়ির সামনে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা l ছবি: প্রথম আলো
ফরিদপুরে অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গত মঙ্গলবার সংগঠনটির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে তাঁর বাড়ির সামনে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা l ছবি: প্রথম আলো

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ নেতারা বলেছেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করছে। এই অপশক্তিকে রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের নেতারা এই আহ্বান জানান। ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অলক সেনের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়। নেতারা অেলাক সেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক। তিনি বলেন, অলক সেনের ওপর হামলা, ঈশ্বরদীতে খ্রিষ্টান ফাদারদের ওপর হামলা, ঢাকায় তাজিয়া মিছিলে হামলা এবং বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত অেলাক সেনের ওপর হামলাকারীসহ যারা দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধভাবে জঙ্গি প্রতিহত করতে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, আগামী ৪ ডিসেম্বর ঢাকায় আদিবাসী ও সব ধর্মীয় সংখ্যালঘুদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হবে। মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য দেন মণীন্দ্র কুমার নাথ, তাপস সরকার, জয়ন্ত কুমার দেব, দীপঙ্কর ঘোষ প্রমুখ।