অলোক সেনের ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ৯৭ ঘণ্টা পর গতকাল শনিবার অলোক সেনের বড় ভাই আশীষ রঞ্জন সেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, মামলায় অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অলোক সেনকে বিকেলে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গত মঙ্গলবার বিকেল চারটার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকায় নিজ বাড়ির সামনে অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত অলোক সেনকে কুপিয়ে জখম করে।