অল্প সময়ের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।দীপু মনি বলেন, চুক্তির বিষয়টি দুই দেশের সরকারের মধ্যকার বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে। তিনি বলেন, মহাকরণে বৈঠককালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনিও চান বাংলাদেশের মানুষ তিস্তা নদীর পানি পাক। তিস্তা চুক্তির ব্যাপারে তিনি তাঁর আগ্রহের কথা জানিয়েছেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাদশা খানের সভাপতিত্বে মিড ডে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা ফেরদৌসী, আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ, রফিক খান, সুকুমার কর প্রমুখ।মন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাবার বিতরণ করে মিড ডে কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে মন্ত্রী চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী সমবায় মেলার উদ্বোধন করেন ও শোভাযাত্রায় অংশ নেন।