অল্পের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গতকাল শনিবার বেলা একটার দিকে ইসলামপুর স্টেশনে পৌঁছায়। সেখান থেকে কয়েক মিনিট পর এটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছাড়ে। ইসলামপুর শহরের গোরস্থান মোড় এলাকায় রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়ে ছিল রাস্তার কাজে ব্যবহার করা একটি রোলার। দ্রুতগতিতে থাকা ট্রেনটি সজোরে রোলারটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি থেমে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। আর রোলারের চালকও রোলার থেকে আগেই নেমে পড়েন। রেলওয়ের জামালপুর সেকশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী কবির হোসেন বলেন, দুর্ঘটনায় ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে।
জামালপুর প্রতিনিধি