অল্পের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রাজশাহী রেলপথের পাবনার চাটমোহর স্টেশনের পূর্ব পাশের ক্রসিং পয়েন্টে ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে একটি শ্যালো ইঞ্জিনচালিত যান—নছিমন। এর আগেই ওই যান থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় অল্পের জন্য বেঁচে যায় ১১ জন যাত্রী।গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছিল। তখন ১১ জন যাত্রী নিয়ে একটি নছিমন ওই রেলক্রসিং পার হতে গেলে এটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় নছিমনের চালক ও যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হয়। এর পরপরই ট্রেনের ধাক্কায় নছিমনটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।