অল্পের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ঢাকা পথের কালনি এক্সপ্রেস ট্রেনটি গতকাল মঙ্গলবার সকাল আটটা ২৫ মিনিটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনে থেমে যায়। একটি বগির চাকার স্প্রিং ভেঙে গেলে চালক ট্রেনটি থামিয়ে দেন। এ সময় অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। বগিটি শমশেরনগর স্টেশনে রেখে সোয়া নয়টায় ট্রেনটি আবার যাত্রা শুরু করে। শমশেরনগর রেলস্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী কালনি এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশন থেকে ছাড়ার পর একটি বগির চাকায় ত্রুটি ধরা পড়ে। পরে এটি থেমে যায়। স্টেশন এলাকায় ঘটনাটি ঘটায় ট্রেন ও জানমালের রক্ষা হয়েছে। পথিমধ্যে চলন্ত অবস্থায় এ ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।