অল্পের জন্য রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক হায়দার আলী জানান, রাজীব প্রসাদ সাহা গত সোমবার সকালে তাঁর ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা যাচ্ছিলেন।
পথে গোড়াই এলাকায় যানজটে আটকা পড়েন। এ সময় পেছন থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা দেয়। এতে জিপের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িতে তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন।
দুর্ঘটনার কবল থেকে রাজীব প্রসাদ সাহা রক্ষা পাওয়ায় গতকাল মঙ্গলবার মির্জাপুরে কুমুদিনী কল্যাণ সংস্থার উদ্যোগে বিশেষ দোয়া ও প্রার্থনা সভা হয়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল আলম জানান, এ ঘটনায় ট্রাকচালক রুবেল মিয়াকে (২২) ট্রাকসহ আটক করা হয়।