অল্পের জন্য রক্ষা তিন ট্রেনযাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় কালোবাজারিদের ফেলে দেওয়া জিরার বস্তার ধাক্কায় দুই নারীসহ তিন ট্রেনযাত্রী ট্রেনের পাশে পড়ে যান। এ সময় অন্য যাত্রীদের সহায়তায় তাঁরা অল্পের জন্য বেঁচে যান। উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে গত সোমবার এ ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় আহত নারী ট্রেনযাত্রী রোকেয়া বেগমের (৫৪) স্বামী একরামুল ইসলাম জানান, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে তাঁর স্ত্রীকে উঠিয়ে দিতে তাঁরা সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ওই স্টেশনে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি স্টেশনে এসে পৌঁছায়। এ সময় তিনি রোকেয়াকে ট্রেনে উঠিয়ে দিতে গেলে ওই ট্রেনে আসা কালোবাজারিরা ওপর থেকে জিরার বস্তা ফেলে দেন। বস্তার ধাক্কায় রোকেয়াসহ অজ্ঞাতপরিচয় আরও দুই ট্রেনযাত্রী ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের সরু অংশ দিয়ে নিচে পড়ে যান।