অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি সংঘর্ষের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস এবং সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস নামের দুটি ট্রেন। গত রোববার রাত সাড়ে ১১টায় বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। সান্তাহার জংশন স্টেশনের সুইচ কেবিনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, রাত সোয়া ১১টা থেকে সান্তাহার স্টেশনে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ২ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আক্কেলপুর স্টেশন থেকে সান্তাহার স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। তিনি দুটি পেপার লাইন ক্লিয়ার লিখে রেখে ল্যাট্রিনে যান। তাঁর অনুপস্থিতে পয়েন্টস ম্যান শামসুদ্দিন ভুল করে করতোয়ার পেপার লাইন ক্লিয়ার রেখে দিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের পেপার লাইন ক্লিয়ার নিয়ে চালককে দিয়ে দেন। একতার চালক ট্রেন ছেড়ে দেন। একই সময়ে সীমান্ত এক্সপ্রেস স্টেশনের কাছাকাছি চলে আসে। এ সময় জনসাধারণ একতার ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ট্রেন থামানোর জন্য চি ৎকার করতে থাকলে চালক ঝুঁকি নিয়ে ট্রেন থামিয়ে দেন।