অল্পের জন্য রক্ষা পেলেন ৬৩ যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময় গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে ইউনাইটেড এয়ারের সামনের চাকা ভেঙে গেলে বিমানটি রানওয়েতে আটকে পড়ে। এতে ৬৩ যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। তবে ঝাঁকুনিতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বিমানযাত্রী ছৈয়দ আহমদ বলেন, বিমানটি ঢাকা থেকে বেলা একটা পাঁচ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রার সময় নির্ধারিত ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি বিকেল চারটা ৫৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে রওনা করে। সন্ধ্যা ছয়টার দিকে ৬৩ যাত্রী নিয়ে বিমানটি কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে নামার সময় দুটি ঝাঁকুনি দেয়।
ইউনাইটেড এয়ারওয়েজের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, রানওয়েতে বিমানটি অবতরণ করে ট্যাক্সিওয়েতে যাওয়ার পথে সামনের চাকাটি ভেঙে বিপত্তি ঘটে।