অল্পের জন্য রক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে গতকাল সোমবার দুপুরে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। ফুলবাড়ী স্টেশনমাস্টার শামসুল আলম বলেন, ‘ট্রেনচালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। চালক সিগন্যাল অমান্য করে লাইনে ট্রেন প্রবেশ করান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’স্টেশনের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ৫৫ মিনিটে ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ায়। ১২টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে স্টেশনের দিকে আসতে থাকে। একই লাইনের ওপর আরেকটি ট্রেনকে দ্রুতগতিতে আসতে দেখে ট্রেনের যাত্রী ও স্থানীয় লোকজন চিৎকার ও ছোটাছুটি শুরু করেন। অনেকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। লোকজন ট্রেন থামাতে লাল কাপড় নাড়াতে থাকেন। একপর্যায়ে চালক স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটি থামান।স্টেশনের পয়েন্টসম্যান আকমল হোসেন বলেন, পার্বতীপুর থেকে আসা রকেট মেইল ট্রেনটিকে স্টেশনে ঢোকার জন্য সিগন্যাল দেওয়া হয়নি। কিন্তু ট্রেনের চালক সিগন্যালের গুরুত্ব না দিয়ে স্টেশনে ঢুকে পড়েন।