অল্পের জন্যরক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের মাটিকাটা রেলক্রসিং এলাকায় গতকাল শুক্রবার ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। তবে প্রাণে বেঁচে গেছেন অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী।

মাটিকাটা রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান ফজল মিয়া জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি ব্যারিয়ার (প্রতিবন্ধক দণ্ড) নামিয়ে দেন। এ সময় সফিপুরগামী একটি অটোরিকশা দ্রুতগতিতে এসে ব্যারিয়ারের ভেতর ঢুকে রেললাইনের ওপর উঠে পড়ে। ঠিক তখনই রাজশাহীগামী একটি ট্রেন আসতে দেখে অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী দ্রুত নেমে যান। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে দূরে ছিটকে পড়ে।