অশুভ শক্তিকে প্রতিহত করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস-জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। গতকাল রোববার সকালে নগরের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রকৌশলীরা যেকোনো মূল্যে অশুভ শক্তির অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আবু বাসেত। সংগঠনের সদস্যরা মানববন্ধনে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার শপথ নেন তাঁরা।
বক্তারা বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় অগ্রগতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এই অপতৎপরতা প্রতিহত করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার এ কে এম সরওয়ার কামাল, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সহসভাপতি জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার নাসির উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের জে৵ষ্ঠ সহসভাপতি আক্কাস আলী, জসিম উদ্দিন প্রমুখ।