অশোক সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে প্রথম আলোর যশোর বন্ধুসভা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের যৌথ উদ্যোগে বিকেল চারটা এক মিনিটে সত্যেন সেন মঞ্চে স্মরণ অনুষ্ঠান এবং তাঁর জন্মস্থান কেশবপুরের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অশোক সেন ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। এ ছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।