অশোক সেন বস্তুনিষ্ঠ খবর লিখতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশোক সেন সরেজমিনে গিয়ে বস্তুনিষ্ঠ খবর লিখতেন। কোনো লোভ বা মোহ তাঁকে স্পর্শ করতে পারেনি। প্রথম আলোর যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো বন্ধুসভা যশোরের উদ্যোগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যশোর জেলা সংসদের সত্যেন সেন মঞ্চে ওই স্মরণসভা হয়। এর আগে অশোক সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।