প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক অশোক সেন যাচাই-বাছাই করে সংবাদ লিখতেন। তাঁর বস্তুনিষ্ঠ সংবাদে সমাজের দুর্নীতি ও অবক্ষয়ের নিখুঁত চিত্র ফুটে উঠত।গতকাল শনিবার বিকেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোরের উদ্যোগে অশোক সেন স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।সনাক কার্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ তারাপদ দাস, সন্তোষ হালদার, শেখ রবিউল হক, কাজি আবদুস শহীদ, আঞ্জেনা গোমেজ, মবিনুল ইসলাম, হাবিবা শেফা, সুকুমার দাস প্রমুখ।সভার শুরুতে প্রথম আলোর যশোরের নিজস্ব প্রতিবেদক ও সনাকের উপদেষ্টা অশোক সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।